Looking For Anything Specific?

Header Ads

দশম শ্রেণী – ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ ; বৈশিষ্ট্য ও বিশ্লেষণ ১ নম্বর মানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর

 দশম শ্রেণী – ইতিহাস

তৃতীয় অধ্যায়

প্রতিরোধ ও বিদ্রোহ ; বৈশিষ্ট্য ও বিশ্লেষণ 

১ নম্বর মানের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন – উত্তর



১. দিয়েত্রিখ ব্রান্ডিস কে ছিলেন ?

উঃ- বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল।

২. ভারতীয় অরন্য আইন কবে পাশ হয় ?

উঃ- ১৮৭৮ খ্রিস্টাব্দে।

৩. কে মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত ?

উঃ- মেদিনীপুরের রানী শিরোমণি।

৪. ডিং খরচা কি ?

উঃ- রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করে যা ডিং খরচা নামে পরিচিত।

৫. ভয়েলকার কে ছিলেন ?

উঃ-  একজন জার্মান কৃষিবিদ, যিনি ভারতে এসেছিলেন।

৬. হো বিদ্রোহ কবে হয়েছিল ?

উঃ-  ১৮২১ খ্রিস্টাব্দে।

৭. গুন্ডা ধুর কে ছিলেন ?

উঃ- বাস্তার বিদ্রোহের নেতা।

৮. সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় ?

উঃ- ১৮৫৫ খ্রিষ্টাব্দে।

৯. উলঘুলান বলতে কী বোঝায় ?

উঃ- ভয়ঙ্কর বিশৃংখলা।

১০. মহেন্দ্রলাল দত্ত কে ছিলেন?

উঃ- মহেন্দ্রলাল দত্ত ছিলেন দিঘি থানার একজন অত্যাচারী দারোগা, যিনি সাঁওতাল বিদ্রোহীদের হাতে নিহত হন।

১১. মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ?

উঃ- বিরসা মুন্ডা।

১২. বিরসা মুন্ডা কোথায় জন্মগ্রহণ করেন ?

উঃ- রাচি জেলার উলিহাত গ্রামে।

১৩. ‘খুৎকাঠি’ প্রথা কি?

উঃ-  মুন্ডা সমাজে কৃষিজমিতে মুন্ডাদের যৌথ মালিকানা প্রচলিত ছিল যা খুৎকাঠি প্রথা নামে পরিচিত।

১৪. আদিবাসীরা কাদের দিকু বলতো ?

উঃ- বহিরাগত জমিদার মহাজন' ব্যবসায়ীদের।

১৫. ‘দামিন - ই - কোহ এর অর্থ কি ?

উঃ- পাহাড়ের প্রান্তদেশ।

১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন ?

উঃ- তিতুমীর।

১৭. ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ- হাজী শরিয়ত উল্লাহ।

১৮. তিতুমীরের অনুগামীরা নিজেদের কী নামে অভিহিত করতেন ?

উঃ- হেদায়তী।

১৯. কে কোথায় বাঁশের কেল্লা তৈরি করেন ?

উঃ- তিতুমীর ২৪ পরগনা জেলার নারকেলবেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেন।

২০. কে বিশে ডাকাত নামে পরিচিত ?

উঃ- বিশ্বনাথ সর্দার।

২১. কবে কাদের মধ্যে পলাশীর যুদ্ধ হয়?

উঃ- ১৭৫৭ খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দোল্লাহ ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি লর্ড ক্লাইভের মধ্যে।

২২. কবে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয় ?

উঃ- ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার নবাব মীরকাশিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে।

২৩. কারা বাংলায় ওয়াট টাইলার নামে পরিচিত?

উঃ- দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরন বিশ্বাস।

২৪. পাবনা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ।

উঃ-  ঈশ্বর চন্দ্র রায়, শম্ভুনাথ প্রমূখ।

২৫. কে বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিলেন ?

উঃ- রামরতন মল্লিক।

২৬. কার উদ্যোগে নীল কমিশন গঠিত হয় ?

উঃ-  কে পি গ্রান্ট।

২৭. হো বিদ্রোহ কবে হয়েছিল ?

উঃ- ১৮২১ খ্রিস্টাব্দে।

২৮. বিরসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন ?

উঃ- সিং বোঙ্গা বা সূর্য দেবতা।

২৯. চুয়াড় বিদ্রোহের একজন নেতার নাম লেখো ?

উঃ-  দুর্জন সিং।

৩০. সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।

উঃ- সিধু ও কানহু।   

Post a Comment

0 Comments